Skip to content

শ্রীপুরে পিস্তলসহ যুবক আটক


স্টাফ রিপোর্টার
গাজীপুর: শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খন্ড এলাকা থেকে ডিবি পুলিশ এক যুবককে পিস্তলসহ গ্রেফতার করেছেন। আজ রবিবার এ বিষয়ে শ্রীপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা (নং ১৮) দায়ের করা হয়েছে।
জানা যায়, গাজীপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মোঃ আমির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার পুলিশ পরিদশক (নিঃ) এ এইচ এম লুৎফুল কবীর, এসআই মোঃ বদিউজ্জামান, এসআই (নিঃ) মোঃ ওবাইদুর রহমান, এএসআই (নিঃ) মোঃ মোখলেছুর রহমান, এএসআই (নিঃ) শ্যামল চন্দ্র দাস ও ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া গতকাল শনিবার রাত ১১টায় শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খন্ড (ফকির বাড়ী) সাকিনস্থ মাওনা টু ফুলবাড়ীয়া রোডের উত্তর পাশে জনৈক আবু সামার গ্যারেজের প্রবেশ পথে গ্যারেজের অফিস কক্ষের সামনে রাস্তার উপর’ হতে মোঃ রুবেল মিয়া (২৫), পিতা- আকবর আলী, সাং- কেওয়া পশ্চিম খন্ড (মসজিদের উত্তর পাশে), থানা- শ্রীপুর, জেলা- গাজীপুর’কে পিস্তলসহ হাতে নাতে ধৃত করেন।
এ সময় মোঃ রুবেল মিয়ার দেহ তল্লাশী করে তাহার পরিহিত প্যান্টের ডান পাশে কোমড়ে গুজা অবস্থায় একটি কালো রংয়ের বিদেশী পিস্তল, যাহা বাটসহ লম্বা সাড়ে ৮ ইঞ্চি, যাহা ৭.৬৫ ক্যালিবারের অনুমিত এবং পিস্তলের ব্যারেলের ভিতরে লোড অবস্থায় এক রাউন্ড সোনালী রংয়ের গুলি উদ্ধার করেন।
ডিবি’র এসআই মোঃ বদিউজ্জামান বাদী হয়ে শ্রীপুর থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ ধারা রুজু করে একটি মামলা (নং ১৮) দায়ের করেন। আজ আসামীকে বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫