তাওহীদ হোসেন
কাপাসিয়া প্রতিনিধি
গাজীপুরঃ কাপাসিয়ায় অসমাপ্ত ড্রেনের কারণে একটু বৃষ্টি হলেই কাপাসিয়া পাইলট স্কুলের সামনে জলাবদ্ধতা দেখা দেয়। ফলে গেটের সামনেই পানি জমে থাকে। জমে থাকা পানি দিয়েই ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হয়।
সরেজমিনে দেখা যায়, পানি নিষ্কাশনের জন্য কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি ড্রেন নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সামনে গিয়ে শেষ হয়েছে। এ দুই প্রান্তেই অন্য কোন ড্রেনের সঙ্গে সংযোগ নেই। ফলে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের অর্ধেক সড়কই থাকে পানির নিচে।
আবার ড্রেনের উপরের সøাপ না থাকার ফলে ছাত্র-ছাত্রী ও পথ চারিদের ড্রেনের ভিতর পড়ে যেতে দেখা যায়।
এক পথচারি জানান, এ সড়কটি কাপাসিয়ার প্রধান সড়ক। এখানে দু’টি স্কুল রয়েছে। এ জলাবদ্ধতা নিরশনে দ্রæত পদক্ষেপ গ্রহণের দাবি।
কাপাসিয়ায় অসমাপ্ত ড্রেনের কারণে জলাবদ্ধতা
আপডেট :May 23, 2022
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
