Skip to content

পলাশ উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত


নরসিংদী জেলা প্রতিনিধিঃ
শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীর পলাশে( ২৩ মে) সোমবার সকালে উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নরসিংদীর জেলা কমান্ড্যান্ট তানজিনা বিনতে এরশাদ। উপজেলা আনসার এবং ভিডিপি কমান্ডার নুরুল ইসলাম পাঠানের সভাপতিত্বে সমাবেশে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
এ সময় অন্যান্যের বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নরসিংদী জেলার সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ সাজ্জাদ হোসেন সেলিম। সমাবেশ শেষে কাজের বিশেষ দক্ষতার জন্য কয়েকজন আনসার দলনেতাদের মাঝে বাইসাইকেল বিতরন করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫