প্রেসবিজ্ঞপ্তিঃ
গাজীপুরঃ আন্তর্জাতিম স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স-বাংলাদেশের শীর্ষ স্থানীয় ক্লাব এপেক্স ক্লাব অব গাজীপুরের অষ্টম পালাবদল অনুষ্ঠান ২৭ মে ২০২২, শুক্রবার বাঙ্গালগাছস্থ ফুডল্যান্ড ভোজনবাড়ীতে অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এপে. মাহবুবুর রশিদ খান সবুজ। এপেক্স-বাংলাদেশের সংবিধান অনুযায়ী এক বছরের জন্য পরিচালনা বোর্ড নির্বাচিত হয়। তারই ধারাবাহিকতায় ২০২১ বর্ষের প্রেসিডেন্ট তার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে ২০২২ বর্ষের প্রেসিডেন্টর নিকট হস্তান্তর করেন।
২০২২ বর্ষের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন এপে. এডভোকেট মোক্তাদির হোসেন। বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ হলেন- সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট এপে. খন্দকার জাহিদুল ইসলাম মারুফ, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. রফিকুল ইসলাম খান, আইপিপি এন্ড এক্সপানশন ডিরেক্টর এপে. রাব্বিব হাসান, সেক্রেটারি এপে. আক্তার হোসেন সুমন, ট্রেজারার এপে. সৈয়দ সিরাজুম মুনির, সার্ভিস ডিরেক্টর এপে. আবদুল মালেক, ফেলোশীপ এন্ড পাবলিক রিলেশনস ডিরেক্টর এপে. মাহবুবুর রশিদ খান সবুজ, মেম্বারশিপ এন্ড এটেনডেন্স ডিরেক্টর এপে. সেলিম পারভেজ, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপে. মোহসিন হোসেন, সার্জেন্ট-এট-আর্মস এপে. ফয়সাল হোসেন।
২০১৪ সালে চার্টার্ড পাওয়া এই ক্লাবটি ধারাবাহিকভাবে তাদের সিটিজেনশিপ, ফেলোশিপ ও সার্ভিস প্রোগ্রামগুলো গুরুত্বসহকারে নিয়মিতভাবে পালন করে আসছে।
উল্লেখ্য, এপেক্সের সংবিধান অনুযায়ী প্রতিটি ক্লাবকে প্রতিমাসে অন্তত: ২টি ডিনার মিটিং, ১টি বোর্ড মিটিং ও ১টি সার্ভিক প্রোগ্রাম করতে হয়। তারই ধারাবাহিকায় শুক্রবার তিনটি সার্ভিস প্রোগ্রাম পরিচালনা করা হয়, সেগুলো হলো- (১) চারজন দরিদ্র শিক্ষার্থীকে স্কুল ড্রেস প্রদান করা হয় (২) একজন বয়স্ক মহিলাকে চিকিৎসা বাবদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয় এবং (৩) স্থায়ী প্রজেক্ট হিসেবে একজন দরিদ্র ছাত্রীকে তার শিক্ষা চলাকালীন পর্যন্ত অর্থাৎ যতদিন তার পড়ালেখা চলমান থাকে ততদিন পর্যন্ত প্রতিমাসে জাতীয় বোর্ড ও ক্লাবের সহযোগিতায় প্রতিমাসে ২০০০ টাকা করে বৃত্তি প্রদানের ব্যবস্থা করা হয়।
অষ্টম পালাবদল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ন্যাশনাল প্রেসিডেন্ট এপে. রুহুল মঈন চৌধুরী, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মডেল ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি)-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যাপক ড. এম. এ. মান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এপে. আব্দুল মতিন সিকদার ও আইপিএনপি এপে. ভূবন লাল ভারতী, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজি এন্ড পিএনপি এপে. আব্দুর রউফ দিলিপ ও এলজি ও পিএনপি এপে. আনিসুজ্জামান শাতিল। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন এপেক্স-বাংলাদেশের জেলা-২ এর ডিস্ট্রিক্ট গভার্নর এপে. সাজ্জাদুল হাসান ইলিয়াস।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- সর্ব এলজি ও পিএনপি এপে. শেখ পারভেজ উদ্দিন আহম্মেদ, এপে. আসলাম হোসেন, এলজি এপে আশরাফুল হক মানিক, জাতীয় সেবা পরিচালক এপে. আনোয়ার হোসেন বাবু, এনওয়াইসিডি এপে. ড. সাইফুদ্দিন মোহাম্মদ হাসান আলী, এনপিসিসি এপে. এম. সায়েম টিপু, জাতীয় সচিব এপে. ফয়সাল শাহেদ সুমন, ন্যাশনাল ট্রেজারার ইশরাত জাহান হাসি, বিভিন্ন ক্লাব সভাপতি, ন্যাশনাল অফিসিয়াল, ডিস্ট্রিক্স অফিসিয়াল ও অন্যান্য এপেক্সিয়ানবৃন্দ।
