শামসুল হুদা লিটন
কাপাসিয়া (গাজীপু) থেকেঃ
দিন দুপুরে মসজিদে ঢুকে আইপিএসের ব্যাটারী চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরা পড়েছে এক পেশাধারী চোর। চুরি চুরি আবার মসজিদে প্রবেশ করে মসজিদের জিনিস চুরি। এ জঘন্য ঘটনা ঘটেছে কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের মৈশন গ্রামে।
৩০ মে সোমবার সকাল ১১ টার দিকে মৈশন গ্রামের মিয়াবাড়ি জামে মসজিদের আইপিএসের ব্যাটারী চুরি করে পালিয়ে যাওয়ার সময়
এলাকাবাসীর হাতে ধরা পড়ে এক চোর। এ সময় সংঘবদ্ধ চোর দলের অপর দুই সদস্য পালিয়ে যায় বলে জানাযায়। ধৃত চোরের বাড়ী পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলা বরমী এলাকায়।
উত্তেজিত জনতা চোরের উপর ক্ষিপ্ত হয়ে কিছুটা উত্তম মধ্যম দেয়। এ ব্যাপারে স্থানীয় হাফিজুল হক চৌধুরী আইয়ূব জনান,
কাপাসিয়া থানায় খবর দিলে এএস আই আলিম এর নেতৃতে একদল পুলিশ চোরকে আটক করে থানায় নিয়ে যায়। মসজিদের মুসল্লিরা সংঘবদ্ধ চোর চক্রকে খুজে বের করার দাবী জানান এবং দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন।
