বিল্লাল হোসেন
নরসিংদী প্রতিনিধিঃ আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে নরসিংদীর জেলার পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নে ২০ জন হতদরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন ও জলাবদ্ধতা নিরসনে ৩৩টি আরসিসি পাইপ বিতরণ করা হয়েছে।
বুধবার ১ জুন দুপুরে চরসিন্দুর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, চরসিন্দুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোশারফ হোসেন, চলনা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাফ হোসেন ও ইউপি সদস্য ফাতেমা বেগম দিপা।
উল্লেখ্য, চরসিন্দুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২১-২২ অর্থবছরের এডিপির বরাদ্ধ দ্বারা এসব সেলাই মেশিন ও আরসিসি পাইপ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝেও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
পলাশের চরসিন্দুরে সেলাই মেশিন, ক্রীড়া সামগ্রী বিতরণ
আপডেট :June 1, 2022
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
