কালীগঞ্জ প্রতিনিধিঃ
গাজীপুর: কালীগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে স্কুল শিক্ষার্থীর হাতের রগ কেটে ফেরার অভিযোগ উঠেছে সিয়াম খন্দকারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় গাজীপুর-আজমতপুর- ইটাখোলা আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন মৈশাইর গ্রামে। পরে আহত ওই স্কুল শিক্ষার্থীকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে হরিদেবপুর গ্রামের দুবাই প্রবাসী হাবিবুর রহমান বাগমারের ছেলে ও বাগুন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।
অভিযুক্ত সিয়ামের বাবা আলামিন খন্দকার বলেন, বিষয়টি দুঃখজনক! আমরা খেটে খাওয়া মানুষ। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের জানিয়েছি, তাদের সিদ্ধান্তই আমরা মেনে নিব।
স্থানীয় ও পারিবারিক সূত্রে যানা যায়, শুক্রবার বিকেলে প্রবাসী হাবিবুর রহমানের ছেলে মেহেদী হাসান (১৬), পাশ্ববর্তী মৈশাইর গ্রামের মাঠে ফুটবল খেলতে যায়। খেলা চলাকালীন সময় মৈশাইর গ্রামের সিয়াম মেহেদী হাসানের সাথে বিতর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায় সিয়াম ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি মারধরসহ বাম হাতের রগ কেটে ফেলে। পরে আশ-পাশের লোকজন এসে মেহেদীকে আহত অবস্থায় উদ্ধার করে তার পরিবারের লোকজনদের খরব দেয়। খবর পেয়ে আহতের মা ও পরিবারের লোকজন এসে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এ ব্যাপারে স্থানীয় মেম্বার আনোয়ারুল হক নাদের মারামারির ঘটনা স্বীকার করে বলেন, রোগীর চিকিৎসা করা হোক। পরে উভয় পক্ষের লোকজন নিয়ে স্থানীয় ভাবে বিষয়টি মিমাংসা করার চেষ্টা করবো।
কালীগঞ্জে স্কুল ছাত্রের হাতের রগ কেটে ফেলার অভিযোগ
আপডেট :June 4, 2022
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
