মো.মনিরুল আলম
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ শহরের দেওভোগ আখড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে দেওভোগ আখড়ায় রবি সাধুর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন রঞ্জিত ঘোষের স্ত্রী বিমলী রানী, দীপক ঘোষের স্ত্রী মনি রানী ও নিখিল ঘোষের স্ত্রী বাসন্তী রানী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির সময় বিদ্যুৎতের তার ছিড়ে বাড়ির কলাপসিবল গেটে বিদ্যুতায়িত হলে। এসময় বিমলা রানী জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কারের করতে গেলে কলাপসিবল গেইটে স্পর্শ করলেই বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে আরও দুই গৃহবধূ বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ঘটনাস্থলেই মারা যায়। একই পরিবারের তিন গৃৃহবধূর মৃত্যুর খবরে এলাকায় শোকের মাতুম বিরাজ করছে ।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইদুজ্জামান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন জায়ের মৃত্যু হয়। পরিবারের মাঝে মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে। তবে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
নারায়ণগঞ্জে একই পরিবারের তিন গৃৃহবধূর মৃত্যুর
আপডেট :June 9, 2022
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
