Skip to content

শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালে সোনালী ব্যাংকের উপশাখা উদ্বোধন


স্টাফ রিপোর্টার
গাজীপুর: রোববার (১২ জুন) দুপুরে সোনালী ব্যাংক লিঃ গাজীপুর কোর্ট বিল্ডিং শাখার অধীনে পরিচালিত শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালে উপশাখার উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে সোনালী ব্যাংক লিঃ গাজীপুর প্রিন্সিপাল অফিসের ডিজিএম মোঃ সফিজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতাল এর পরিচালক ডাঃ তপন কান্তি সরকার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিঃ ঢাকা নর্থ এর জিএম মোঃ সাফায়েত হোসেন পাটয়ারী, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন গাজীপুর শাখার সহ-সভাপতি ডাঃ মোঃ মনিরুজ্জামান, শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক পরিচালক ডাঃ মোঃ হাফিজ উদ্দিন, সোনালী ব্যাংক গাজীপুর কোর্ট বিল্ডিং শাখার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ নুরুল আলম আজাদ, শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ শাহিন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ ফয়েজ উদ্দিন (ফয়েজ), স্বাধীনতা চিকিৎসক পরিষদ গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ শুশান্ত কুমার সরকার প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫