Skip to content

কালীগঞ্জে ৫০০ গাছের চারা রোপন ও বিতরণ


কালীগঞ্জ প্রতিনিধি
গাজীপুর: প্রকৃতির ঐকতানে টেকসই জীবন প্রতিপাদ্যে এবং “একটাই পৃথিবী” শ্লোগানকে ধারণ করে ৫’শ গাছের চারা রোপন ও বিতরণ করলো আবুল খায়ের সিরামিক
সোমবার (১৩ জুন) দুপুরে আবুল খায়ের সিরামিক ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের উদ্যোগে কালীগঞ্জে বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুল হকের হাতে ২০০ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন। এছাড়াও আবুল খায়ের সিরামিক কারখানার অভ্যন্তরে তিন শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়। চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসসাদিকজামান। এ সময় অন্যান্যের মধ্যে আবুল খায়ের সিরামিক কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক এন্ড ইনচার্জ মো. মর্তুজা মাহবুব, একই বিভাগের সিনিয়র কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, বিদ্যালয়ের শিক্ষক মো. আবুবকর সিদ্দিকী নয়ন, মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস, তুমুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, বালীগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রনয় কুমার দাস উপস্থিত ছিলেন।
উলে­খ্য, আবুল খায়ের সিরামিক বিভিন্ন সময়ে কালীগঞ্জের বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডে সহযোগিতা করে আসছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫