নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যকরি সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মো. মাহফুজুল হক টিপু । বুধবার (১৫ জুন) দুপুরে কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড. মো. শফিউল কাফী, ব্যবস্থাপনা বিভাগের প্রধান মতিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মৃধা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির মিষ্টার, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন খান নিপুণ, সহসম্পাদক খোকন সরকার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন, পুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাশেদুল ভূইয়া রমজান, উপজেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব জাহিদুল শেখ কাউছার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাজায়েল ভূইয়া, কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফেরদৌস সরকার, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহসীন ভূইয়া, পৌর ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান ইফরান, সাধারণ সম্পাদক সোহান, কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শিবপুরে শহীদ আসাদ কলেজে বঙ্গবন্ধুর ম্যুরালের ভিত্তিপ্রস্তর স্থাপন
আপডেট :June 15, 2022
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
