Skip to content

পলাশীর পরে ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা: ডা. মাজহার

স্টাফ রিপোর্টার:
গাজীপুরে পলাশী দিবস পালন উপলক্ষে জাতীয়তাবাদী প্রচার দল, গাজীপুর শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম বলেছেন, পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতা বিলীন হবার পরে ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা কালুরঘাট বেতারকেন্দ্র থেকে মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা। তিনি বলেন, পলাশীতেও ষড়যন্ত্র ছিলো বাংলাদেশেও ষড়যন্ত্র ছিলো। না হলে স্বাধীনতা ঘোষণার সময় তৎকালীন রাজনৈতিক নেতারা কেউ পাকিস্তানে কেউ ভারতে ছিলেন কেন?
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাজীপুর জেলা সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম ও সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন।
আজ বৃহস্পতিবার গাজীপুর নগরীর উত্তর রাজবাড়িস্থ একটি অডিটরিয়ামে জাতীয়তাবাদী প্রচার দল, গাজীপুর শাখা আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের জেলার আহŸায়ক অধ্যাপক আসাদুজ্জামান আকাশ। আরো বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য সচিব সিরাজুল ইসলাম, গাজীপুর সদর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আজহার মন্ডল প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫