Skip to content

কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গাজীপুর শাখা পরিদর্শন


স্টাফ রিপোর্টার:
সোমবার বাংলাদেশ কৃষি ব্যাংক গাজীপুর শাখা পরিদর্শন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসমাইল হোসেন। এ সময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক ঢাকা বিভাগের মহাপরিচালক খালেদুজ্জামান, গাজীপুর মুখ্য অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক গাজিউর রহমান এবং চীফ স্টাফ অফিসার তৌহিদুর রশিদ।
পরিদর্শনকালে গাজীপুর শাখার ঋণ বিতরণ, খেলাপি ঋণ আদায় এবং বৈদেশিক রেমিট্যান্স প্রদানে শাখার বিভিন্ন উদ্যোগ সম্পর্কে ব্যবস্থাপনা পরিচালককে সম্যক ধারণা প্রদান করেন শাখা ব্যবস্থাপক মোঃ রেজাউল করিম আকন্দ। এসময় ব্যবস্থাপনা পরিচালক কোভিড-১৯ এর অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত ৪% সুদে প্রণোদনা খাতে নারী উদ্যোক্তাসহ একাধিক কৃষি উদ্যোক্তার মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ করেন। শাখার সার্বিক অগ্রগতি এবং ব্যবস্থাপনা সম্পর্কে সন্তোষ প্রকাশ করে চলামান ধারাবাহিকতাকে অব্যাহত রাখার পাশাপাশি গ্রাহক সেবায় আরো অগ্রগামী এবং উদ্ভাবনী হবার বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক দিক নির্দেশনা প্রদান করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫