Skip to content

নেত্রকোনার বানভাসী মানুষের পাশে গাজীপুর মহানগর যুবলীগ

স্টাফ রিপোর্টার:
নেত্রকোনায় মানবিক সহায়তা নিয়ে ভানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেল। মঙ্গলবার নেত্রকোনা মদন ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

গাজীপুর মহানগর যুবলীগের ব্যানারে এবং গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব কামরুল আহসান রাসেলের ব্যক্তিগত তহবিল থেকে এক হাজার মানুষের মাঝে চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, লবণ, স্যালাইনসহ শুকনো খাবারের প্যাকেট বিতরণ করেন।

ত্রাণ বিতরণ কালে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেল বলেন, বিএনপির কাজই অপরাজনীতি করা। তারা সহজ ও সোজা পথে হাটে না। তারা পদ্মা সেতুর মত দেশের এত বড় প্রকল্প নিয়েও ষড়যন্ত্রের চেষ্টা করেছিল। তবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে তাদের সকল কুচেষ্টা ব্যর্থ হয়েছে। এবার তারা বন্যার মত মানবিক বিপর্যয় নিয়ে অপরাজনীতি শুরু করেছে।

তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আপনারা সাধারণ মানুষের পাশে দাঁড়ান। তাদের দুঃখ, কষ্ট বুঝেন। এত বড় মানবিক বিপর্যয় নিয়ে অপরাজনীতি করবেন না।

ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মদন পৌর সভার মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ, গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সুমন আহমেদ শান্ত বাবু, এস এম আলমগীর হোসেন, আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ মালম, কাইয়ুম সরকার, গাজীপুর মহানগর যুবলীগ নেতা আতিকুর রহমান খান রাহাত, গাছা থানা যুবলীগ নেতা আমিন উদ্দিন সরকার, টঙ্গী পূর্ব থানা যুবলীগ নেতা লিটন উদ্দিন সরকার, টঙ্গী পশ্চিম থানা যুবলীগ নেতা ফরহাদ হোসেন, সদর থানা যুবলীগ নেতা সোহানুর রহমান সোবহান, মেহেদী হাসান নাহিদ, হানিফ তালুকদার, বাসন থানা যুবলীগ নেতা আব্দুল হালিম মন্ডল, পূবাইল থানা ছাত্রলীগের সভাপতি গোলজার হোসেন মৃধা টুটুল যুবলীগ নেতা আমিনুল ইসলাম মোল্লা প্রমুখ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫