Skip to content

আড়াইহাজারে মা ছেলেকে গলাকেটে হত্যা

মোঃ মনিরুল আলম 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মা ও ছেলেকে গলা কেটে হত্যা করেছে অজ্ঞাতরা।

রোববার (৩ জুলাই) ব্রাম্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দি গ্রামে এ ঘটনা ঘটে। সকালে এলাকাবাসী খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। পুলিশের ধারণা, রাতের কোন এক সময় তাদের গলাকেটে হত্যা করে পালিয়েছে হত্যাকারীরা।

নিহতরা হলেন, ব্রাম্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দি গ্রামের রাজিয়া সুলতানা (৪০) ও তার ছেলে ২য় শ্রেণীয় ছাত্র তালহা। রাজিয়ার স্বামী আউয়াল ৪ বছর আগে মারা গেছেন। আউয়ালের বাড়িতেই থাকতেন দুজন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, রাতের কোন এক সময়ে এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, নিহতদের পরিচিত কেউ এ ঘটনা ঘটিয়েছে। তবে ঠিক কি কারণে এ হত্যাকান্ড এখনি বলা যাচ্ছনা ।তদন্ত চলছে, পরে বিস্তারিত বলা যাবে

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫