তাওহীদ হোসেন
কাপাসিয়া প্রতিনিধি
গাজীপুর : “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে ২৩ -২৯ জুলাই সপ্তাহ ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেছেন কাপাসিয়া থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
২৪ জুলাই সকাল ১১ ঘটিকায় পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে মৎস্য সপ্তাহ উদ্বোধনের পর উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে ও সিনিয়র মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুহাম্মদ শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার প্রমুখ।
কাপাসিয়া জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন
আপডেট :July 24, 2022
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
