Skip to content

অবিবাহিত বেশি মানুষ সিলেটে

বাংলাভূমি ডেস্ক:
দেশের বিভাগগুলোর মধ্যে অবিবাহিত জনসখ্যা বেশি সিলেটে। এ বিভাগটি স্বামী মারা গেছেন এমন নারীর সংখ্যা ও স্ত্রী মারা গেছেন এমন পুরুষের সংখ্যার দিক দিয়ে অবস্থান দ্বিতীয়। এছাড়া তালাকের দিক থেকে মাঝামাঝিতে থাকলেও বিবাহ বিচ্ছেদের দিক থেকে দ্বিতীয় অবস্থানে। জনশুমারি ২০২২-এর প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।

বুধবার (২৭ জুলাই) নগরীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতায় বিবিএস-এর মাধ্যমে বাস্তবায়িত প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরা হয়।

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। প্রাথমিক প্রতিবেদন বিষয়ক উপস্থাপনা করেন প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন।

এতে বলা হয়, দেশের মোট জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। যেখানে ৮ কোটি ১৭ লাখ পুরুষ ও ৮ কোটি ৩৩ লাখ নারী ও ১২ হাজার ৬২৯ জন তৃতীয় লিঙ্গ।

কোন বিভাগের বৈবাহিক অবস্থা কেমন এ তালিকায় গিয়ে দেখা যায়, সিলেট বিভাগে অবিবাহিত জনগোষ্ঠী শতকরা ৩৭ দশমিক ৭৭ শতাংশ। অপরদিকে বিবাহিত জনগোষ্ঠী ৫৫ দশমিক ৫৯ শতাংশ। যা অন্য বিভাগের চেয়ে কম। সিলেট বিভাগে বিধবা নারী কিংবা বিপত্মীক পুরুষ রয়েছেন ৫ দশমিক ৮১ শতাংশ। এর তুলনায় বেশি আছে মাত্র এক বিভাগ রংপুরে ৫ দশমিক ৮৪ শতাংশ। অপরদিকে সিলেট বিভাগে তালাক শূন্য দশমিক ৪৩ শতাংশ এবং দাম্পত্য বিচ্ছেদ শূন্য দশমিক ৩৯ শতাংশ। এদিক থেকে সিলেটের তুলনায় বেশি বিচ্ছেদ হয় খুলনায়, শূন্য দশমিক ৪৬ শতাংশ। সূত্র: জাগোনিউজ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫