Skip to content

কাপাসিয়া উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কাপাসিয়া প্রতিনিধি

দীর্ঘদিন পর গাজীপুরের কাপাসিয়া উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার কাপাসিয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে।

গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মো. সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির মোড়ল ১০১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছেন।

দলীয় সূত্র জানায়, কমিটির সভাপতি মো. মাহমুদুল হাসান মামুন, সাধারণ সম্পাদক মো. আমির হামজা, সাংগঠনিক সম্পাদক সিয়াম হোসাইন, প্রচার সম্পাদক মাহবুব আলম রিফাত, দপ্তর সম্পাদক এস এম জাহিদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক জাহিদ ইসলাম ফয়সাল মোল্লা, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক জাহিদুল ইসলাম অনি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহীন চৌধুরী, সমাজসেবা সম্পাদক ফয়সাল আহমেদ বিজয়, ক্রীড়া সম্পাদক এনায়েত, পাঠাগার সম্পাদক মো.ইমরান খান এবং তথ্য ও গবেষণা সম্পাদক টুটুল নির্বাচিত হয়েছেন।

কমিটি অনুমোদন দেওয়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা শহরে আনন্দ মিছিল করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

উল্লেখ্য, ২০২০ সালের ৬ মার্চ মো. মাহমুদুল হাসান মামুনকে সভাপতি ও মো. আমির হামজাকে সাধারণ সম্পাদক করে কাপাসিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি গঠিত হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫