Skip to content

গাজীপুরে রিক্সা, ভ্যান, মিশুক ও ইজিবাইক ছেড়ে দেওয়ার দাবীতে বিক্ষোভ মিছিল


স্টাফ রিপোর্টার:
গাজীপুর: গাজীপুর হাইওয়ে পুলিশের আটককৃত রিক্সা, ভ্যান, মিশুক ও ইজিবাইক ছেড়ে দেওয়ার দাবীতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসককে স্মারক লিপি প্রদান করেছেন কালিয়াকৈর উপজেলা রিক্সা, ভ্যান, মিশুক ও ইজিবাইক শ্রমিক সংগ্রাম পরিষদ।
আজ ৩ আগস্ট দুপুরে গাজীপুর প্রেসক্লাব চত্ত¡রে এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিলসহ জেলা প্রশাসন চত্ত¡রে গিয়ে শেষ করেন। পরে গাজীপুর জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক এনামুল হক মনি, সদস্য সচিব মো: শামিম রেজা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন গাজীপুর জেলা কমিটির সদস্য আমিনুল ইসলাম, উদীচী শিল্পী গোষ্ঠী গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ছাত্র ইউনিয়নের জেলা কমিটির দপ্তর সম্পাদক একরামুল হক জিহাদ প্রমুখ।
তারা বলছেন, হাইওয়ে পুলিশ ছাড়াও অন্যান্য স্থানীয় পুলিশ মহাসড়ক ছাড়াও অন্যান্য সড়ক থেকে রিক্সা, ভ্যান, মিশুক ও ইজিবাইক অন্যায়ভাবে আটক ও নির্যাতন করছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫