শামসুল হুদা লিটন
কাপাসিয়া (গাজীপুর) থেকেঃ
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কাপাসিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন।
আজ সোমবার দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কাপাসিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তাঁরা ফুলেরতোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং ফাতেহা পাঠ করেন।
এ সময় শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, গাজীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল আলম খান, প্রধান শিক্ষক এমদাদুল হক,প্রধান শিক্ষক মাহতাবউদ্দিন, প্রধান শিক্ষক তাসলিমা রানী, কল্পনা আপা, মহসিন আকন্দ, নজরুল ইসলাম, আবুল হোসেন, মমতাজ মহল রুলি,সহকারী শিক্ষক ও গাজীপুর জেলা শাখার ক্রীড়া সম্পাদক শরিফুল আলম,আবুল কালাম,তুষার কান্ত সরকার সহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
কাপাসিয়ায় প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি
আপডেট :August 15, 2022
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
