Skip to content

কাপাসিয়ার চাদঁপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে গাজীপুর জেলা চ্যাম্পিয়ন

শামসুল হুদা লিটন
বিশেষ প্রতিনিধি
গাজীপুরঃ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এ গাজীপুর জেলা চ্যাম্পিয়ন হয়েছে কাপাসিয়ার ঐতিহ্যবাহী চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়ে ফুটবল একাদশ ।
১ অক্টোবর শনিবার গাজীপুর স্টেডিয়ামে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম বারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে জেলা পর্যায়ের এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার ফলাফল চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১, এবং বারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ০। শ্রেষ্ঠ গোলদাতা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফাহিমা বেগম। খেলায় চাঁদপুর প্রাথমিক বিদ্যালয় বারিয়ালী প্রাথমিক বিদ্যালয়কে ১ – ০ গোলে হারিয়ে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। গাজীপুর জেলা প্রশাসক মোঃ আনিসুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা পর্যায়ের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গাজীপুর জেলা পুলিশ সুপার, গাজীপুর মহানগর উপপুলিশ পরিদর্শক, জেলা শিক্ষা অফিসার খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ করেন। পরবর্তীতে জেলার চ্যাম্পিয়ন দল ঢাকা বিভাগীয় পর্যায়ের চূড়ান্ত খেলায় অংশ গ্রহণ করবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫