Skip to content

কাপাসিয়ায় গরু চুরি ঠেকাতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার:
গাজীপুরের কাপাসিয়ায় গরু চুরি প্রতিরোধের দাবিতে শনিবার দুপুরে কাপাসিয়া বাসস্ট্যান্ড এলাকায় তাজউদ্দীন আহমদ চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ডেইরি খামারীদের আয়োজনে মানববন্ধন শেষে স্থানীয় সংসদ সদস্যের কাছে একটি স্মারকলিপি প্রদান করে খামারি ও কৃষকরা।
মানববন্ধনে বক্তারা জানান, সম্প্রতি প্রায় প্রতি রাতেই উপজেলার কোনো না কোনো গ্রাম থেকে গরু চুরি হচ্ছে। রাতে পাহারা দিয়েও খামারী ও কৃষকরা চোরের হাত থেকে রক্ষা করতে পারছেন না তাদের লাখ লাখ টাকার গরু। গত তিন মাসে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে প্রায় শতাধিক গরু চুরি হয়ে গেলেও থানা পুলিশ নিরব ভ‚মিকা পালন করছে। এমনকি গরু চুরি হয়ে গেলে কৃষক ও খামারিরা পুলিশের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছে না। লাখ লাখ টাকার গরু হারিয়ে এখন অনেক খামারী ও কৃষক পথে বসে গেছেন। তাই এ বিষয়ে তারা জরুরি ভিত্তিতে পুলিশের হস্তক্ষেপ কামনা করেছে।
কাপাসিয়া থানার ওসি এএফএম নাসিম জানান, ইতোমধ্যে রাতে তারা পুলিশের টহল বাড়িয়েছে। তা ছাড়া সকল ইউনিয়ন বিট পুলিশের মাধ্যমে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে পাহারা জোরদার করার পদক্ষেপ নেওয়া হয়েছে। অচিরেই সকলের সম্মিলিত অংশগ্রহণে গরু চুরি প্রতিরোধ সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫