Skip to content

গাজীপুর প্রেসক্লাবে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা

স্টাফ রিপোর্টার:

গাজীপুর প্রেসক্লাবে হুসাইন ইমামের চতুর্থ মৃত্যুবার্ষিকী ও প্রয়াত সকল সাংবাদিকদের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় গাজীপুর প্রেসক্লাবের আয়োজনে ক্লাবভবনের সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গাজীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাসুদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহাম্মদের সঞ্চালনায় স্মরণসভায় প্রয়াত সাংবাদিকদের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক গণমুখ’র সম্পাদক অধ্যাপক আমজাদ হোসেন, অধ্যাপক এনামুল হক, অধ্যাপক আবুল হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোকছেদুল আলম লিটন, কোষাধ্যক্ষ সাদেক আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক এম এ ফরিদ, কার্যনির্বাহী সদস্য এম এ সালাম শান্ত ও সাংবাদিক মাজেদ প্রমুখ।

শেষে প্রয়াত সাংবাদিক হুসাইন ইমাম সহ গাজীপুরে কর্মরত প্রয়াত সকল সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫