আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার:
গাজীপুরের কাপাসিয়ায় মতবিনিময় করেছেন নবাগত গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম। আজ বৃহস্পতিবার দুপুরে কাপাসিয়া থানার আয়োজনে থানার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ নিয়ন্ত্রণ নিয়ে বক্তব্য দেন।
অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) ফারজানা ইয়াছমিনের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম ও অপস মোহাম্মদ ছানোয়ার হোসেন, কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম। কাপাসিয়া কমিউনিটি পুলিশের সভাপতি আব্দুল কবির হোসেন মাষ্টার ও সাধারণ সম্পাদক শফিকুল হাকিম মোল্লা, কাপাসিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সঞ্জীব কুমার দাসসহ কাপাসিয়া থানার এগারোটি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ।
কাপাসিয়ায় পুলিশ সুপারের মতবিনিময়
আপডেট :December 1, 2022
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
