Skip to content

গাজীপুরে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতে কৃষকের বাজার শীর্ষক মতবিনিময় সভা।

স্টাফ রিপোর্টার:

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, অ্যাম্বাসি অব দ্য কিংডম অব দ্য নেদারল্যান্ডস, সিটি করপোরেশন এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের সম্মিলিত উদ্যোগে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের ১৬টি জায়গায় নিয়মিত বসছে “কৃষকের বাজার”। গাজীপুরে ২৮ নং ও ৫৪ নং ওয়ার্ডেও প্রতি শুক্রবার সকাল ৮টা থেকে ১০ টা পর্যন্ত কৃষকের বাজার অনুষ্ঠিত হচ্ছে প্রায় ছ’মাস যাবত।

প্রান্তিক কৃষকদের নায্য মূল্য প্রাপ্তি ও ভোক্তাদের মাঝে নিরাপদ খাদ্য পৌছে দিতে জনমত জরিপের পাশাপাশি সাংবাদিকদের মতামত গ্রহণ করতেই মূলত সভার আয়োজন করে “ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্ট”। মঙ্গলবার (৭ই ফেব্রুয়ারী) মহানগরের ২৮ নং ওয়ার্ডের ইস্ট ভ্যালী পার্টি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ৫৪ নং ওয়ার্ডের কাউন্সিলর নাছের উদ্দিন ও গাজীপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান। সিনিয়র প্রজেক্ট ম্যানেজার জিয়াউর রহমান এর সঞ্চালনায় সভায় প্রকল্প বাস্তবায়নের চ্যালেঞ্জ, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন বক্তারা। 

গাজীপুরের দুটি বাজারে প্রতিদিন গড়ে ৩২ হাজার টাকা বিক্রি হয়, প্রতিদিন গড়ে ৭০০ জন ক্রেতা নিরাপদ খাদ্য ক্রয় করেন। প্রাথমিকভাবে কৃষককে  উৎসাহিত করতে পরিবহনে ভর্তুকির দেওয়া হয়েছে। কৃষি পণ্যের পাশাপাশি মাছ-মাংস সংযুক্ত করার প্রচেষ্টাও চলমান। তাছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা জানান পারুলিয়া গ্রামে ১০০ পরিবার ভার্মি কম্পোস্ট উৎপাদন করেন, কৃষকদের কীটনাশক ব্যবহারে জরুরি নির্দেশনা দেওয়া হয়। বাজারে কৃষি পন্যের পাশাপাশি দেশি মুরগি, ডিম ও দেশি গরুর দুধও পাওয়া যায়। দুটি বাজারেই সবচেয়ে বিক্রি হয়েছে ” গরুর খাঁটি দুধ”। 

তিনি আরোও বলেন, বাজারের মান নিশ্চিত ও সুষ্ঠু ব্যবস্থাপনা করতে ওয়ার্ড কাউন্সিলর এর পক্ষে দুটি আলাদা কমিটি রয়েছে,  যাদের মাঝে এই পর্যন্ত ছয়টি সভা অনুষ্ঠিত হয়েছে। বাজারকে ধরে রাখতে ও প্রচারে সাংবাদিকদের সহোযোগিতা কামনা করে অনুষ্ঠানটি শেষ করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫