Skip to content

বারি’তে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত


আশরাফুল আলম মন্ডল
স্টাফ রিপোর্টার:
যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদ্যাপিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন ও গার্ড অব অনার প্রদান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, বেলুন উড়িয়ে দিনের কর্মসূচির শুভ উদ্বোধন, আনন্দ র‌্যালি, কেক কাটা, শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর জীবনভিত্তিক বক্তৃতা প্রতিযোগিতা, বিশেষ মোনাজাত/প্রার্থনা এবং আলোকসজ্জা।
সকালে বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার অন্যান্য পরিচালকবৃন্দকে সাথে নিয়ে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করেন। এ সময় আনসার সদস্যদের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর বারি’র প্রধান কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিনের শুভ উদ্বোধন ঘোষণা করেন বারি’র মহাপরিচালক। পরে বারি’র মহাপরিচালকের নেতৃত্বে ইনস্টিটিউটের সকল স্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, শ্রমিক ও শিক্ষার্থীবৃন্দকে সাথে নিয়ে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। আনন্দ র‌্যালিটি বারি’র প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বারি’র প্রধান কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটা হয়। এরপর আনন্দ শিশু কানন ও বিএআরআই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর জীবনভিত্তিক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. দিলোয়ার আহমদ চৌধুরী, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. আইয়ুব হোসেন, পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (উদ্যানতত্ত¡) ড. গোবিন্দ চন্দ্র বিশ্বাস, বারি বিজ্ঞানী সমিতি (বারিসা), বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বারি শাখা, বারি কর্মচারী কল্যাণ সমিতি (বারিকা), বারি চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি (বারিচা), বারি শ্রমিক সমিতির নেতৃবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে ইনস্টিটিউটের সকল স্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, শ্রমিক, শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
এছাড়া বাদ জুমা বারি জামে মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে বিশেষ মোনাজাত এবং মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা করা হয়। দিবসটি পালন উপলক্ষে সন্ধ্যায় বারি প্রধান কার্যালয়ে মনোমুগ্ধকর আলোকসজ্জা করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫