Skip to content

কাপাসিয়া দুই সতীনের ঝগড়ায় গোপনাঙ্গে আঘাত পেয়ে স্বামীর মৃত্যু

স্টাফ রিপোর্টার:

গাজীপুর: কাপাসিয়ায় দুই স্ত্রীর ঝগড়া মেটাতে গিয়ে গোপনাঙ্গে আঘাত পেয়ে স্বামীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার রায়েদ ইউনিয়নের বেলাশী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল জব্বার (৬০) ওই এলাকার আজগর আলীর পুত্র।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, পারিবারিক কলহের জের ধরে নিহতের দ্বিতীয় স্ত্রী আসমা আক্তার (৪৫) স্বামীর অন্ডকোষ চেপে হত্যা করেছে। দীর্ঘদিন ধরে এ পরিবারটির মধ্যে স্বামীর জমি নিয়ে বিরোধ চলছিল। স্থানীয় মাতব্বররা অনেক চেষ্টা করেও এ বিরোধ মেটাতে পারেনি। যার প্রেক্ষিতে এ হত্যাকান্ড ঘটলো। তিনি আরও জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫