মোঃ রেজাউল করিম
টাংগাইল প্রতিনিধিঃ
মির্জাপুর থানা পুলিশ ৮টি মামলার সাজাপ্রাপ্ত গ্রেফতার পরোয়ানা, ১টি জিআর গ্রেফতারী পরোয়ানা ও ১টি সিআর গ্রেফতারী পরোয়ানাসহ সর্বমোট ১০টি গ্রেফতার পরোয়ানাভূক্ত পলাতক আসামী রুবেল সিকদার (৩৫) গ্রেফতার করা হয়েছে।
বুধবার ২২ মার্চ পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ গিয়াস উদ্দিন (পিপিএম) এর নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ)/ শ্রী রামকৃষ্ণ দাস, এএসআই(নিঃ)/ মোঃ হামিদুল ইসলাম, কং/৮৪৭ মোঃ দেলোয়ার হোসেনসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানা এলাকা হইতে সংশ্লিষ্ট থানা পুলিশের সহযোগীতায় অভিযান পরিচালনা করে দীর্ঘদিনের পলাতক আসামী রুবেল সিকদার(৩৫), প্রোঃ মেসার্স আরপি এন্টারপ্রাইজ, পিতা-লতিফ সিকদার, সাং-পুষ্টকামুরী, থানা-মির্জাপুর, জেলা-টাঙ্গাইলকে গ্রেফতার করেন। উক্ত আসামীর ৮টি সাজা পরোয়ানায় সর্বমোট ৬৬ মাসের সাজা হয়েছে। অপর ২টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। আসামী রুবেল সিকদার বড় ধরনের প্রতারক। দীর্ঘদিন যাবৎ চেক জালিয়াতির মাধ্যমে জনগণ ও ব্যবসায়ীদের সহিত প্রতারণা করে আসছে।
মির্জাপুরে আট মামলার সাজাপ্রাপ্ত আসামী রুবেল গ্রেফতার
আপডেট :March 22, 2023
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
