বিল্লাল হোসেন
নরসিংদী প্রতিনিধি:
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষ্যাৎ করেছেন সন্ত্রাসীদের গুলিতে আহত শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ খান। বৃহস্পতিবার বিকালে গণভবনে তিনি এই সাক্ষ্যাত করেন। এসময় উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট সন্ত্রাসী কর্তৃক গুলিবিদ্ধ হওয়ার ঘটনার বর্ণনা দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোযোগ দিয়ে হারুনুর রশীদ খানের কথা শুনেন এবং বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেন। এসময় শিবপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, হারুনুর রশীদ খানের ছোট মেয়ে শর্মি খানম, ভাতিজা ফজলে রাব্বি খান উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল বলেন, আমাদের নেত্রী, মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খানের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা মনোযোগ দিয়ে শুনেছেন এবং সুষ্ঠু বিচারের আশ্বাস দেন।
উল্লেখ্য গত ২৫ ফেব্রুয়ারি সকালে উপজেলা সদরের বাজার সড়কের নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান। তিনজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাকে পরপর ২ রাউন্ড গুলি ছুড়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষ্যাৎ করেছেন গুলিবিদ্ধ উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খান
আপডেট :March 31, 2023
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
