Skip to content

আঞ্চলিক সড়কে টোল আদায়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ:
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বেশ কিছু নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে দেশের আঞ্চলিক সড়কে টোল আদায় করতে নির্দেশনা দিয়েছেন তিনি। মঙ্গলবার (৪ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি জানান, বিষয়টি নিয়ে পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকার বলেন, “মুখ্য সচিব বিষয়টি একনেক সভায় তোলেন যে, হাজার হাজার কোটি টাকা খরচ করে সড়ক করে দিচ্ছি”। এরপরে প্রধানমন্ত্রী বলেন, “কিছুটা হলেও, আঞ্চলিক মহাসড়কে ন্যূনতম হারে হলেও টোল আদায়ের ব্যবস্থা করতে হবে।”
প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, “নারীদের কাজের হিসাব নেই। এটা যোগ করলে প্রবৃদ্ধি আরও বাড়বে। নারীরা অনেক অবদান রাখেন। কেউ কেউ মনে করে নারীর কাজের আবার মূল্য কী? তবে নারীর কাজের স্বীকৃতি দিতে হবে।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “গ্রামের স্কুলগুলোতে টয়লেট ও স্যানিটেশনের ব্যবস্থা করতে হবে। স্যানিটেশনবিহীন কোনো স্কুল চলবে না। অনেক প্রকল্পে এনজিও কাজ করে। সাইনবোর্ডে এনজিও’র নাম থাকে, আমাদের থাকে না। এনজিও’র পাশাপাশি আমাদের নামও রাখতে হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫