Skip to content

দাউদকান্দিতে দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতা জামাল হোসেন নিহত

ইমাম হোসাইন
তিতাস(কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে প্রতিদিনের ন্যায় এশার নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে জামাল হোসেন (৪০) নামে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জামাল হোসেন তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এবং একই উপজেলার নোয়াগাও জিয়ারকান্দি গ্রামের ফজলুল হকের পুত্র।
রবিবার আনুমানিক রাত ৮টায় উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাঁহ এলাকায় এ গুলির ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।
গুলিবিদ্ধ অবস্থায় জামাল হোসেনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ মোয়াজ্জেম আহমেদ তাকে মৃত ঘোষণা করেন। তবে পরিবারের লোকজন ঢাকায় নিয়ে গেছেন। চিকিৎসক বলেন, নিহতের বুকে গুলির চিহ্ন দেখা গেছে।
এদিকে ঘটনার পর গৌরীপুর বাজারে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অবস্থান নিয়েছে।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঁইয়া সাংবাদিকদের জানান, গৌরীপুর বাজারে যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে এমন খবর শুনেছি। ঘটনার পর থেকে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান করছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫