Skip to content

শীতলক্ষ্যায় গোসল করতে গিয়ে নিখোঁজ দুই স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

বিল্লাল হোসেন
নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া দুই কিশোরীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ৪ মে (বৃহস্পতিবার) দুপুর ১টায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় তারা। ৫ মে শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটে শিবপুর উপজেলার লাখপুর এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে স্কুল ছাত্রী ইয়াছমিনের (১৫) মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর দেড় ঘণ্টা পর বেলা ১১টার দিকে স্কুলছাত্রী ইমার (১৬) মরদেহও উদ্ধার করে ফায়ার সার্ভিস।

বিষয়টি পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার সাদেকুল বারি নিশ্চিত করেছেন। উল্লেখ ইয়াছমিন পলাশ উপজেলার ভাগপাড়া গ্রামের আব্দুল রহিম মিয়ার মেয়ে ও ইমা একই গ্রামের ইকবাল হোসেনের মেয়ে। ইমা পলাশ কো-অপারেটিভ স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল। আর ইয়াছমিন বাঙ্গালপাড়া স্কুলের শিক্ষার্থী ছিল।

ফায়ার সার্ভিস ও নিখোঁজের পরিবারের সদস্যরা জানায়, বৃহস্পতিবার দুপুরে ইমা তার খালা ইয়াছমিন ও চাচাতো বোন সাদিয়াকে নিয়ে লাখপুর খেয়া ঘাটের পাশে শীতলক্ষ্যা নদীতে গোসলে নামে। তাদের মধ্যে সাদিয়া নদী থেকে গোসল শেষে ঘাটে উঠতে পারলেও ইয়াছমিন ও ইমা নদীর স্রোতে পানিতে তলিয়ে যায়। পরে সাদিয়া বাড়িতে গিয়ে তাদের পানিতে ডুবে যাওয়ার বিষয়টি জানালে পরিবারের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে পলাশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫