Skip to content

সিদ্ধিরগঞ্জে নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

আরিফ মিয়া
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাসরীন আক্তার (৪০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি আজ শুক্রবার সকালে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) গোলাম মোস্তফা।
শুক্রবার (১৯ মে) সকাল ৯টায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় হাত পা বাঁধা অবস্থায় পশ্চিম কোণে ডান পাশে থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) গোলাম মোস্তফা জানান, নিহত নাসরীন আক্তার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার আশরাফ দেওয়ানের মেয়ে। নিহত ওই নারী গতকাল (বৃহস্পতিবার) রাতে একটি বাউল গানের আসরে গান শুনতে বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।

আজ শুক্রবার ১৯ মে সকালে এলাকাবাসী মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে জানালে আমরা ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করি। আমরা এ বিষয়ে তদন্ত করছি।

মরদেহটি ময়নাতদন্তের জন্যে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫