Skip to content

সফিপুরে আইডিয়াল ফল উৎসব-২০২৩ অনুষ্ঠিত

মোঃমাইনুল সিকদার
স্টাফ রিপোর্র্টার:
নিয়মিত খাবো দেশী মৌসুমি ফল বাড়াবো মনোবল, শিক্ষিত জাতি হয়ে থাকবো সুস্থ সবল এই প্রতিপাদ্যকে সামনে রেখে আইডিয়াল ফল উৎসব-২০২৩ অনুষ্ঠানের আয়োজন করেছে সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ। বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে আইডিয়াল ফল উৎসব উদ্বোধন করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আব্দুস সাত্তার, উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের উপধ্যক্ষ রেজাউল করিম।
পরে আগত অতিথিরা সহ কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ আইডিয়াল ফল উৎসব-২০২৩ এর প্রতিটি স্টল পরিদর্শন করেন ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫