Skip to content

খন্দকার মোশাররফের শারীরিক অবস্থার উন্নতি

বাংলাভূমি অনলাইন ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে আরও কিছু দিন তাকে হাসপাতালে থেকেই চিকিৎসা নিতে হবে।

মঙ্গলবার (২০ জুন) সকালে খন্দকার মোশাররফের ছেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ বলেন, বাবার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এখন তিনি আগের চেয়ে ভালো আছেন।

গণমাধ্যমে মারুফ আরও বলেন, অবস্থার উন্নতি হলেও আরও কিছু দিন হাসপাতালে থাকতে হবে বাবার। আশা করি, ঈদের আগেই বাসায় নিয়ে যেতে পারবো।

শুক্রবার (১৬ জুন) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ড. মোশাররফকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, এর মধ্যে তিনি দুই বার ব্রেন স্ট্রোক করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫