Skip to content

উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

কালিয়াকৈর প্রতিনিধি:

গাজীপুর: দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জনত্রেী শেখ হাসিনাকে বিজয়ী করার আহবান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক এমপি। বৃহস্পতিবার বিকালে কালিয়াকৈর উপজেলা প্রশাসন, প্রকল্প বাস্তবায়ন, প্রানী সম্পদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত, উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (বার প্রাপ্ত ) ও সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য গুহ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: কামাল উদ্দিন সিকদার, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: মুরাদ কবীর, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সিকদার মোশারফ হোসেন, বোয়ালী ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন খান, চাঁপাইর ইউপি চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু, শ্রীফতলী ইউপি চেয়ারম্যান আজিবুর রহমান প্রমূখ।

অনুষ্ঠান শেষে গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষণ (টি,আর) কর্মসূচির আওয়তায় চেক, ডেউটিন, সার ও বীজ বিতরণ করেন মন্ত্রী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫