Skip to content

মির্জাপুরে নাগরপাড়া নতুন কহেলা ধলেশ্বরী নদীর উপর ব্রিজ দরকার


মোঃ রেজাউল করিম
টাংগাইল প্রতিনিধি:
টাংগাইল জেলা মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়ন পরিষদের সামনে নাগর পাড়া ধলেশ্বরী নদী। এ নদী পার হলেই নতুন কহেলা কলেজ। এ নদী পারাপারে নৌকা ছাড়া কোন উপায় নেই। এলাকাবাসীর দাবি এ নদীতে যখন পানি আগমন হয় এপারের আমরা অনেক কষ্ট করে নদী পার হয়ে ওপারে যেতে হয়।

বেশ কিছু দিন আগে এ নতুন কহেলা কলেজের একজন ছাত্রী (নিলিমা) কলেজ থেকে ফেরার পথে নৌকা পারাপারের সময় নৌকা ডুবে মৃত্যু বরণ করেন। এলাকাবাসীর নদীতে খোঁজাখুঁজি করে তার মৃতদেহ উদ্ধার করে। এলাকাবাসীর দাবী এ এলাকার সংসদ সদস্য এ নদীর উপর একটি ব্রিজ নির্মাণ করার। কিন্তু কারো যেন কোনো মাথা ব্যাথা নেই। প্রতি বছরের মত এবারও নদীতে নতুন পানি আগমন করছে। আর যেন কোন মায়ের বুক খালি না হয়। এই গ্রামের প্রায় মানুষ চাকরিজীবি এবং কৃষি কাজে নির্বরশীল।

এ গ্রামের উপর দিয়ে প্রায় ৫ থেকে ১০ হাজার লোক চলাচল করে। স্থানীয় মানুষদের সাথে কথা বললে তারা জানায় রাতে যদি কেউ অসুস্থ হয়েও পরে বা ডেলিভারি রোগী থাকলেও তাদের মাঝিকে ডেকে এনে নৌকা পারাপার হতে হয়।

নতুন কহেলা ও পাশ্ববর্তী মানুষের দাবি মির্জাপুরের মাননীয় সংসদ সদস্য সুদৃষ্টি কামনা করে এ নদীর উপর একটি ব্রিজ করার অনুরোধ করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫