Skip to content

গাছায় আ.লীগ নেতাকর্মীদের সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় 

বাংলাভূমি ডেস্ক:

গাছায় আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ হাসান রাসেল এমপির ঈদ পূর্ণমিলনী শুভেচ্ছা বিনিময় গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩টায় গাছ বঙ্গবন্ধু কলেজ মিলনায়তনে আওয়ামী লীগ নেতাকর্মী সহ সর্বস্তরের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

৪ টায় গাজীপুর সিটি করপোরেশনের পলাসোন এলাকার আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। সন্ধ্যা ছয়টায় গাছা বাজার আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মত বিনিময় ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন, সন্ধ্যা সাতটায় বোর্ডবাজার আওয়ামী লীগ কার্যালয়ে গাছা থানার সর্বোচ্চ নেতা কর্মীর সাথে মত বিনিময় ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

গাছা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডঃ মহিউদ্দিন আহম্মেদ মহির সভাপতিত্বে মত বিনিময় ও ঈদ শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শহীদুল্লাহ মিয়া, গাজীপুর সিটি করপোরেশনের ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল, ৩৬ নং ওয়ার্ড নব নির্বাচিত কাউন্সিলর মোঃ ইকবাল হোসেন মোল্লা, ৩২ নংওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম রফিক, ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলার রাশেদুজ্জামান জুয়েল মন্ডল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর হাছনা হেনা, গাছা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আদম আলী, গাজীপুর মহানগর কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, গাছা থানা আওয়ামী লীগ নেতা মোঃ লিটন মোল্লা,আলহাজ্ব জালাল উদ্দীন সরকার, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন মিয়া, মহশিন মিয়া, গাছা থানা কৃষক লীগের সভাপতি শাহজালাল তরুন,সহ সভাপতি রানা মিয়া,গাজীপুর মানগর মৎসজিবি লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ শহিন খান,গাছা থানার স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রভাষক শফিকুল ইসলাম শফিক, হাজী মোঃ মামুন মিয়া, যুবলীগ নেতা মাহবুব আলম শ্বপন, ইসমাইল হোসেন, আওয়ামী লীগ নেতা রুবেল বেগ, মহিলা আওয়ামী লীগ নেত্রী মুক্তা ইসলাম ইভা প্রমুখ। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ জাহিদ আহসান রাসেল এমপি বলেন গাজীপুর সিটি নির্বাচনে আমাদের অনেক ভুল ছিল ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলে ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কাকে বিজয়ী করে বাংলার প্রধানমন্ত্রী জননেএী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এবং প্রতিটি পাশে বাসায় গিয়ে মা বোনের কাছে জাহিদ আহসান রাসেল এমপির সালাম পৌঁছে দিয়ে নৌকা মার্কা ভোট প্রার্থনা করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫