দৈনিক বাংলাভূমি ডেস্ক:
নাম তাঁর ইয়োহানি দিলোকা দি সিলভা। সংক্ষেপে সবাই তাঁকে ইয়োহানি নামেই ডাকে। ৩০ বছর বয়সী ইয়োহানি শ্রীলঙ্কার সংগীতশিল্পী। তিনি র্যাপ গান করেন, গান লেখেন এবং ইউটিউবারও। সিংহলিজ ভাষায় গাওয়া ‘মানিকে মাগে হিতে’ গানটি দিয়ে বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া এই সংগীতশিল্পী এবারের লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) ঘিরে লাইভ অনুষ্ঠান করছেন।
ম্যাচের সময় সাইডলাইনে বিভিন্ন খেলোয়াড়ের সঙ্গে কথোপকথনের লাইভ তো তিনি করছেনই, এই টুর্নামেন্ট ঘিরে খেলোয়াড়দের অভিজ্ঞতা কী, তা নিয়ে তিনি লাইভ করছেন টুইটারেও। তেমনই এক লাইভে আজ ইয়োহানি কথা বলেছেন গল টাইটানসে খেলা বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে।
