Skip to content

সৌদি যেতে বাড়তি খরচের বোঝা 

দৈনিক বাংলাভূমি ডেস্ক:

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে দক্ষতা যাচাই কর্মসূচি চালু করেছে সৌদি আরব সরকার। অনলাইনে নিবন্ধনের মাধ্যমে পরীক্ষা দিয়ে এ সনদ নিতে হয় কর্মীদের। এর জন্য ৫০ ডলার নিবন্ধন ফি সৌদি নিয়োগকর্তার পরিশোধ করার কথা। যদিও এটি পরিশোধ করছেন সৌদি গমনেচ্ছু কর্মীরা। এর জন্য বিভিন্ন দালাল ও কম্পিউটার দোকানের মাধ্যমে তাঁরা খরচ করছেন সাড়ে ৭ হাজার থেকে ১০ হাজার টাকা। 

বাংলাদেশ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) বলছে, সৌদি আরবে গিয়ে কর্মীদের নিয়মিত প্রতারিত হওয়ার অভিযোগ আছে। যে কাজের কথা বলে তাঁদের নিয়ে যাওয়া হয়, সেই কাজ পান না অনেকে। আবার অনেকে কাজ না শিখেই দালালের মাধ্যমে দেশটিতে চলে যান। দক্ষতা সনদ নিয়ে গেলে কাজের সুবিধা হবে। এ ক্ষেত্রে বেতনও প্রায় দ্বিগুণ হবে কর্মীর। 

দক্ষতা যাচাই কর্মসূচি চালু করার আগে সৌদির সরকার অনুমোদিত দেশটির সংস্থা তাকামল ও বিএমইটির মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। গত ফেব্রুয়ারিতে এ কর্মসূচি উদ্বোধন করে ঢাকার সৌদি দূতাবাস। এ সময় বলা হয়, নিবন্ধন পরীক্ষার জন্য কর্মীদের টাকা দিতে হবে না। ৫০ ডলারের বিষয়টি দেখবে তাকামল। একজন একাধিকবার পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষার সনদের মেয়াদ হবে পাঁচ বছর। শুরুতে পাঁচটি খাতে দক্ষতা পরীক্ষার সনদ বাধ্যতামূলক করে সৌদি সরকার। এর সঙ্গে গত মাস থেকে যুক্ত হয়েছে আরও ২৮টি খাত। এখন থেকে মোট ৩৩টি খাতে সনদ নিয়ে যেতে হবে। এ পরীক্ষার জন্য অনলাইনে ৫০ ডলার ফি পরিশোধ করে নিবন্ধন করতে হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও টাঙ্গাইলের ছয়টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এ পরীক্ষা নিচ্ছে এখন।

বিএমইটির মহাপরিচালক মো. শহীদুল আলম প্রথম আলোকে বলেন, হঠাৎ করেই এটি কার্যকর হয়েছে। বিএমইটি পুরোপুরি প্রস্তুতি নিতে পারেনি। তাই প্রস্তুতির সময় দিতে মন্ত্রণালয়কে জানানো হয়েছে। আর কর্মসূচি চালুর সময় নিবন্ধন ফির বিষয়ে যা বলা হয়েছে, সেটাই হবে বলে প্রত্যাশা বিএমইটির। এতে কোনো ব্যত্যয় হয়েছে কি না, তা দেখতে এবং তাকামলের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের জন্য অতিরিক্ত মহাপরিচালককে (প্রশিক্ষণ) দায়িত্ব দেওয়া হয়েছে।

পরীক্ষা কেন্দ্র দেখতে ২২ আগস্ট সকালে ঢাকার দারুস সালাম এলাকায় বাংলাদেশ–কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (বিকেটিটিসি) যান এই প্রতিবেদক। এ সময় লিখিত পরীক্ষা কেন্দ্রের সামনে অপেক্ষমাণ ছয়জনের সঙ্গে কথা হয়। সবাই এসেছেন ইলেকট্রিশিয়ান হিসেবে পরীক্ষা দিতে। তাঁরা বলেন, নিবন্ধন ফি ৫০ ডলার অনলাইনে পরিশোধ করতে হয়। তাঁদের পক্ষে এটি করা সম্ভব নয়। বিকেটিটিসি চত্বরে কিছু দালাল আছেন, যাঁরা ১০ থেকে ১২ হাজার টাকা দাবি করেন। কেউ কেউ দালালের মাধ্যমে করেন। তাঁরা বিকেটিটিসির পাশের গলিতে থাকা কম্পিউটারের দোকান থেকে সাড়ে সাত হাজার টাকা পরিশোধ করে পরীক্ষার নিবন্ধন করেছেন।

দক্ষতা যাচাই কর্মসূচি চালু করার আগে সৌদির সরকার অনুমোদিত দেশটির সংস্থা তাকামল ও বিএমইটির মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। গত ফেব্রুয়ারিতে এ কর্মসূচি উদ্বোধন করে ঢাকার সৌদি দূতাবাস। এ সময় বলা হয়, নিবন্ধন পরীক্ষার জন্য কর্মীদের টাকা দিতে হবে না। ৫০ ডলারের বিষয়টি দেখবে তাকামল। একজন একাধিকবার পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষার সনদের মেয়াদ হবে পাঁচ বছর। শুরুতে পাঁচটি খাতে দক্ষতা পরীক্ষার সনদ বাধ্যতামূলক করে সৌদি সরকার। এর সঙ্গে গত মাস থেকে যুক্ত হয়েছে আরও ২৮টি খাত। এখন থেকে মোট ৩৩টি খাতে সনদ নিয়ে যেতে হবে। এ পরীক্ষার জন্য অনলাইনে ৫০ ডলার ফি পরিশোধ করে নিবন্ধন করতে হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও টাঙ্গাইলের ছয়টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এ পরীক্ষা নিচ্ছে এখন।

বিএমইটির মহাপরিচালক মো. শহীদুল আলম দৈনিক বাংলাভূমিকে বলেন, হঠাৎ করেই এটি কার্যকর হয়েছে। বিএমইটি পুরোপুরি প্রস্তুতি নিতে পারেনি। তাই প্রস্তুতির সময় দিতে মন্ত্রণালয়কে জানানো হয়েছে। আর কর্মসূচি চালুর সময় নিবন্ধন ফির বিষয়ে যা বলা হয়েছে, সেটাই হবে বলে প্রত্যাশা বিএমইটির। এতে কোনো ব্যত্যয় হয়েছে কি না, তা দেখতে এবং তাকামলের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের জন্য অতিরিক্ত মহাপরিচালককে (প্রশিক্ষণ) দায়িত্ব দেওয়া হয়েছে।

পরীক্ষা কেন্দ্র দেখতে ২২ আগস্ট সকালে ঢাকার দারুস সালাম এলাকায় বাংলাদেশ–কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (বিকেটিটিসি) যান এই প্রতিবেদক। এ সময় লিখিত পরীক্ষা কেন্দ্রের সামনে অপেক্ষমাণ ছয়জনের সঙ্গে কথা হয়। সবাই এসেছেন ইলেকট্রিশিয়ান হিসেবে পরীক্ষা দিতে। তাঁরা বলেন, নিবন্ধন ফি ৫০ ডলার অনলাইনে পরিশোধ করতে হয়। তাঁদের পক্ষে এটি করা সম্ভব নয়। বিকেটিটিসি চত্বরে কিছু দালাল আছেন, যাঁরা ১০ থেকে ১২ হাজার টাকা দাবি করেন। কেউ কেউ দালালের মাধ্যমে করেন। তাঁরা বিকেটিটিসির পাশের গলিতে থাকা কম্পিউটারের দোকান থেকে সাড়ে সাত হাজার টাকা পরিশোধ করে পরীক্ষার নিবন্ধন করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫