Skip to content

হামাসের হাতে জিম্মি ১৯৯, নিহত ২৯১ ইসরায়েলি সেনা

দৈনিক বাংলাভূমি ডেস্ক:

ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের ১৯৯ নাগরিককে জিম্মি করেছেন। এ ছাড়া হামাসের হামলায় এখন পর্যন্ত অন্তত ২৯১ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আজ সোমবার ইসরায়েলের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগেরি এ তথ্য জানিয়েছেন।

ড্যানিয়েল হ্যাগেরি বলেন, এখন পর্যন্ত ১৯৯টি ইসরায়েলি পরিবার সেনাবাহিনীর নজরে এসেছে, যাদের ভালোবাসার মানুষকে হামাস জিম্মি করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিয়ে গেছে। তাঁদের ফিরিয়ে আনতে সেনাবাহিনী সব সময় কাজ করছে।

৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে হাজার হাজার রকেট ছোড়ে হামাস। একই সঙ্গে সীমান্ত পেরিয়ে ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে হামলা চালান হামাস যোদ্ধারা। এ সময় তাঁরা বিদেশি নাগরিকসহ বহু ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে যান।

হামাসের হামলা শুরুর দিনই গাজায় ব্যাপক বোমাবর্ষণ করে ইসরায়েল। এর পর থেকে টানা চলে আসছে পাল্টাপাল্টি হামলা। ইসরায়েলের বোমার আঘাতে গাজায় ২ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। অপর দিকে হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫