Skip to content

আত্মহত্যা প্ররোচনা করায় ০৫ জনকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ

স্টাফ রিপোর্টার

পাওনাদারের টাকা পরিশোধ করতে না পেরে পাওনাদারের চাপে গাজীপুরের টঙ্গীতে এক যুবক আত্মহত্যা করেছে। বুধবার (৮ নভেম্বর) দুপুরে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে টঙ্গী পশ্চিম থানার  আউচপাড়া এলাকায় মঙ্গলবার দিবাগত রাতে তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করছে পুলিশ। 

ওই যুবকের নাম জাহিদ হাসান জনি (২৪)। তিনি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার বড়ুয়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে। তিনি টঙ্গী পশ্চিম থানার আউচপাড়ার এলাকার লিয়াকত আলীর পাঁচ তলায় একটি কক্ষে ভাড়া থাকতেন। 

পুলিশ জানায়, জাহিদ গাজীপুরের পুবাইল এলাকায় বাংলালিংকের আঞ্চলিক পরিবেশক সিটি কম মার্কেটিং লিমিটেডের বিক্রয় প্রতিনিধি ছিলেন। কয়েক মাস আগে ২ লাখ ৪০ হাজার টাকা কোম্পানির হিসাব বিভাগে জমা না দিয়ে স্ত্রীকে নিয়ে পালিয়ে টঙ্গীতে আসেন। কয়েক দিন আগে জাহিদের খোঁজে বাংলালিংকের কর্মকর্তারা তাঁর বাসায় আসেন। পরে বাংলালিংকের আঞ্চলিক পরিবেশক সিটি কম মার্কেটিংয়ের কর্মকর্তাদের কিছু টাকা দেন। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বাকি টাকা পরিশোধ করতে কয়েক দিনের সময় বেঁধে দিয়ে চলে যান। 

গত মঙ্গলবার রাতে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন জাহিদ। 

স্থানীয় সূত্রে জানা যায়,‘বাংলালিংকের আঞ্চলিক পরিবেশকের কর্মকর্তারা টাকা পরিশোধের জন্য সময় বেঁধে দিলে আমার স্বামী মানসিকভাবে ভেঙে পড়ে। গতকাল মঙ্গলবার রাতে বাড়ির মালিকের বাসায় গিয়ে ঘুমাই। বুধবার সকাল ১০টার দিকে বাসায় ঘরের দরজা তালা বন্ধ অবস্থায় পুলিশে খবর দিই। পুলিশ তালা খুলে ঘরের ভেতর থেকে লাশ উদ্ধার করে।’ 

জিএমপি টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যা প্ররোচনা আইনে মামলা রুজু করা হয়েছে এবং ০৫ জন আসামী গ্রেফতার করে রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫