Skip to content

টানা নবম বারের মতো ‌‌‘জাতীয় রপ্তানি ট্রফি’ অর্জন করল সার্ভিস ইঞ্জিন লিমিটেড

দৈনিক বাংলাভূমি ডেস্ক:

সার্ভিস ইঞ্জিন লিমিটেড টানা নবম বারের মতো জাতীয় রপ্তানি ট্রফি জিতেছে এবং এবার বিজনেস প্রসেস আউটসোর্সিং কোম্পানি কম্পিউটার সফটওয়্যার খাতে ২০২০-২১ অর্থ বছরে সর্বোচ্চ রপ্তানি আয়ের জন্য স্বর্ণ ক্যাটাগরিতে সম্মানিত করা হয়েছে।

বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে বাণিজ্য মন্ত্রী এমপি টিপু মুন্সীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন সার্ভিস ইঞ্জিনলিমিটেডের চেয়ারম্যান ও আবদুল মোনেম লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ,এস, এম মহিউদ্দিন মোনেম। মোনেম, একজন বাণিজ্যিক ভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসাবে স্বীকৃত, ডিজিটাল বাংলাদেশের ভিশন ২০২১ এর লক্ষ্য অর্জনে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে অনস্বীকার্য অবদানের জন্য একাধিকবার প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পুরস্কারে ভূষিত হয়েছেন।

তিনি শিল্প মন্ত্রণালয় কর্তৃক প্রথম বারের মতো ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার’-এর মুকুটও লাভ করেন।

এ,এস,এম মহিউদ্দিন মোনেম প্রখ্যাত শিল্পপতি মরহুম আলহ্বাজ আব্দুল মোনেমের কনিষ্ঠ পুত্র। তিনি বাংলাদেশে চেক প্রজাতন্ত্রের অনারারি কনস্যুল হিসেবে নিযুক্ত রয়েছেন।

সার্ভিস ইঞ্জিনলিমিটেড বাংলাদেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী আব্দুল মোনেম গ্রূপের একটি সহযোগী প্রতিষ্ঠান। বর্তমানে, সার্ভিস ইঞ্জিনলিমিটেড আইসিটি সেক্টরে দেশের প্রথম এবং প্রধান বিজনেস প্রসেস আউটসোর্সিং কোম্পানি হিসেবে দেশ ও দেশের বাহিরে উভয় ক্ষেত্রেই বিভিন্ন স্থানে তার পরিষেবা কেন্দ্র গুলি পরিচালনা করছে।প্রতিষ্ঠানটি দক্ষতার সাথে ডিজিটাল অ্যাড অপারেশন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ক্রিয়েটিভ সার্ভিস, ডাটা সল্যুশন, মিডিয়া প্ল্যানিং ও কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে কাজ করছে।

এছাড়া, আন্তর্জাতিক প্রতিষ্ঠান সমূহের পাশাপাশি দেশের বিভিন্ন সরকারি দপ্তরে অটোমেশন তৈরিতে প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকে তারা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫