Skip to content

সোনারগাঁয়ে ৪৬ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ৩

উজ্জল হোসেন মাসুম
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে ৪৬ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৫ ডিসেম্বর শুক্রবার রাতে মহাসড়কের টিপুরদী এলাকায় ক্যানটাকি ফ্যাক্টুরির সামনে সোনারগাঁ থানা পুলিশ একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪৬ হাজার ইয়াবার চালানসহ তিনজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের ১৬ ডিসেম্বর শনিবার দুপুর ১২ টার দিকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা। গ্রেপ্তারকৃতরা হলো নেত্রকোনা জেলার দূর্গাপুর থানার পূর্ব দশাল গ্রামের হোসেন আলীর ছেলে মো: মাইনুদ্দিন (৩০), গাজীপুর জেলার টঙ্গী থানার দত্তপাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম (২৩) ও ঝিনাইদহ জেলার মহেশপুর থানার আলমপুর গ্রামের শেখ আইনুদ্দিনের ছেলে মো. শরিফুল ইসলাম (৩৫)।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) শেখ বিল্লাল হোসেন জানান, কক্সবাজার থেকে ঢাকাগামী রিলাক্স কিং পরিবহন নামের একটি বাসে ইয়াবার চালান রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানা পুলিশের একটি দল নিয়ে ১৫ ডিসেম্বর শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকায় অবস্থান করি। রাত ৮টার দিকে বাসটি গতিরোধ করে ভেতরে উঠে তল্লাশি করা হয়। এসময় বাসের যাত্রীদের মাথার উপরে থাকা কেবিন লাইটের ভেতর থেকে ৫টি বড় বান্ডেলে থাকা ছোট ছোট জিপার প্যাকেট ভর্তি ৪৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আটককৃতরা পেশাদার ইয়াবা ব্যবসায়ী চক্রের সদস্য। রিলাক্স কিং পরিবহন কোম্পানির এ বাসটির মালিক সরাসরি ইয়াবা ব্যবসায় সাথে জড়িত। তার এই মাদক ব্যবসা পরিচালনা করে বাসের সুপার ভাইজারের দায়িত্বে থাকা তার ভাগিনা। তার সাথে সহযোগিতায় রয়েছেন আরো বেশ কয়েকজন। কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে এ বাসের মাধ্যমে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরসহ আশপাশের কয়েকটি জেলায় সরবরাহ করে থাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা এ বিষয়গুলো স্বীকার করেছেন। মাদক পরিবহনের অপরাধে বাসটিও জব্দ করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫