Skip to content

উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে আবারও নৌকায় ভোট দিন: সিমিন হোসেন রিমি


আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার:
গাজীপুর-৪ কাপাসিয়া আসনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী বঙ্গতাজ তাজউদ্দিন কন্যা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি এমপি বলেছেন, বর্তমান সরকার হলো উন্নয়নশীল সরকার। এই সরকার ক্ষমতায় থাকলে দেশের রাস্তাঘাট, হাসপাতাল এবং গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন হয়। অন্য কোন সরকার যা পারে নাই তাই উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে আপনারা আমার সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে থাকুন আবারো নৌকায় ভোট দিন।
আজ শুক্রবার দিনব্যাপি তার নির্বাচনী এলাকা কাপাসিয়ার বিভিন্ন ইউনিয়নে নৌকার পক্ষে প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।
একদিনে তিনি চাঁদপুর ও দূর্গাপুরের ইউনিয়নের নয়টি ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এসময় তাঁর সফর সঙ্গি হিসেবে ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মাজহারুল ইসলাম সেলিম, উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আমানত হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, যুগ্ম সম্পাদক মাহবুবুদ্দিন সেলিম, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রাজিব ঘোষ ও তার পরিবারের সদস্যগন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মি। প্রচারণা কেন্দ্রগুলোতে ওই এলাকার শহস্রাধীক নারী পুরুষ জমায়েত ছিল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫