Skip to content

দৈনিক বাংলাভূমি ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপানের ১৬ জনকে ‘পর্যবেক্ষক’ কার্ড দিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়েছে, ‘দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকায় অবস্থিত জাপানিজ দূতাবাস থেকে আবেদন করা ১৬ জন নির্বাচন পর্যবেক্ষকের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর ও সদর দপ্তর প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর থেকে নিরাপত্তা ছাড়পত্র ও ভিসা ইস্যুকরণে অনাপত্তি জ্ঞাপন করেছে। এই অবস্থায়, নির্বাচন কমিশনকে পরবর্তী কার্যক্রমের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’১৬ জাপানি হলেন মাসাতো ওয়াতানাবে, কাজুয়োশি পল কুরোদা, অ্যানরি উনো, কিমিনোরি ইওয়ামা, তাতসুয়া মাচিদা, শিম্মুরা কাতসুমি, তোমো মিনামি, কোবায়শি ইয়োশিয়াকি, কানা কোবায়াশি, তাইচি কুদো, হারুতা হিরোকি, কাওয়াই হিরোশি, আতসুশি কাতো, ওয়াতারু কাইয়া, ইয়াকুয়েমা, তাকুয়েমা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫