Skip to content

গাজীপুরে হাজী কামাল ট্রাভেল এজেন্সীর ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার:
গাজীপুরের রাজবাড়ী রোডের ‘হান্ডি বিফ‘ রেস্টুরেন্টে হাজী কামাল ট্রাভেল এজেন্সির উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
৮ এপ্রিল বিকেলে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন গাজীপুর বিভিন্ন পর্যায়ের প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন পত্রিকার সম্পাদক বৃন্দ। হাজী কামাল ট্রাভেল এজেন্সির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ও গাজীপুর মহানগর প্রেসক্লাব সমবায় লি.এর কার্যকরী সভাপতি হাজী কামাল চৌধুরীর সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাভূমি’র সম্পাদক ও প্রকাশক নজরুল ইসলাম আজহার, দৈনিক মুক্ত বলাকা’র সম্পাদক আলমগীর হোসেন, দৈনিক কণ্ঠবাণী’র সম্পাদক জানে আলম, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক আবুল হোসেন চৌধুরী, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সভাপতি এম. আমজাদ খান ও সাবেক সাধারণ সম্পাদক তারেক রহমান জাহাঙ্গীর, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন দেওয়ান, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো: ইব্রাহিম খন্দকার, গাজীপুর মহানগর প্রেসক্লাব সমবায় লি: এর সাধারণ সম্পাদক শেখ মোঃ ইকবাল হোসেন, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ নূরী, নিউজ২৪ জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, সাংবাদিক শহিদুল ইসলাম, মোবারক হোসেন রনি প্রমুখ। হাজী কামাল ট্রাভেল এজেন্সির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ইফতার শেষে পরিবারের জন্য অংশ গ্রহণকারী সকল সাংবাদিকদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫