Skip to content

আমাদের নতুন সময় ও অর্থনীতি’র গাজীপুরে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা


সোলায়মান মোহাম্মদ
শ্রীপুর প্রতিনিধিঃ
গাজীপুর: বাংলাদেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক আমাদের নতুন সময় ও আমাদের অর্থনীতি’র গাজীপুর জেলায় কর্মরত সকল প্রতিনিধিদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত গাজীপুর শহরের হাবিব উল্লাহ স্মরণীর দৈনিক বাংলাভূমি পত্রিকার কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঈদ পরবর্তী এ মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আমাদের নতুন সময়, আমাদের অর্থনীতি ও আওয়ার টাইমস’স জয়েন এডিটর জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের নতুন সময় পত্রিকার সাব এডিটর সাজ্জাদ হোসেন, দৈনিক বাংলাভূমি’র সম্পাদক ও প্রকাশক মো: নজরুল ইসলাম আজহার।
এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন আমাদের অর্থনীতি’র কাপাসিয়ার প্রতিনিধি মো. বেলায়েত হোসেন শামীম, আমাদের নতুন সময় কাপাসিয়া আক্রাম হোসেন রিপন, আমাদের নতুন সময় কালিগঞ্জ উপজেলার প্রতিনিধি অধ্যক্ষ নাজমুল হোসাইন, আমাদের অর্থনীতির প্রতিনিধি বিল্লাল হোসেন, আমাদের নতুন সময় টঙ্গী প্রতিনিধি সোহেল চৌধুরী, আমাদের নতুন সময় শ্রীপুরের প্রতিনিধি সোলায়মান মোহাম্মদ, কালিয়াকৈর প্রতিনিধি ফজলুল হক প্রমুখ।
এ সময় গাজীপুর জেলায় কর্মরত সংবাদকর্মীরা পত্রিকার মানোন্নয়নসহ নানা বিষয়ে আলোচনার এক পর্যায়ে বাংলাদেশের প্রভাবশালী সংবাদমাধ্যম ব্যক্তিত্ব, আমাদের নতুন সময় পত্রিকার ও আওয়ার টাইমস পত্রিকার সম্পাদক নাঈমুল ইসলাম খান এবং আমাদের অর্থনীতি পত্রিকার সম্পাদক নাসিমা খান মন্টির ভূয়সি প্রশংসা করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫