Skip to content

পলাশ প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি— মনা ,সম্পাদক — রনি

বিল্লাল হোসেন
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর পলাশ প্রেসক্লাবের দুই বছর মেয়াদি কমিটি গঠিত হয়েছে। কমিটি গঠন উপলক্ষে শনিবার (২০ এপ্রিল ) দুপুরে পলাশ উপজেলার মোড়ে সংগঠনের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে সমকাল ও এশিয়ান টিভির পলাশ উপজেলা প্রতিনিধি আশাউল্লাহ মনাকে সভাপতি ও আরটিভি ও আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি নূরে আলম রনিকে সাধারণ সম্পাদক করে ২২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন— সিনিয়র সহ—সভাপতি দৈনিক ইত্তেফাকের মো, আক্তারুজ্জামান, সহ— সভাপতি সবুজ বাংলার জাহিদুল ইসলাম জাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদিনের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মো: আল— আমিন মিয়া, সহ— যুগ্মসাধারণ সম্পাদক পদে দৈনিক বাংলাভূমি পত্রিকার জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন, কোষাধ্যক্ষ গণকন্ঠ ও বাংলাদেশ পোস্ট জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে আমার সংবাদ ও দ্যা বাংলাদেশ টুডে পত্রিকার তারেক পাঠান, প্রচার ও প্রকাশনা পদে, আজকের জণবাণীর আল— আমিন মুন্সি, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে আমাদের সময় পত্রিকার ফারদিন হাসান দিপ্ত।
এছাড়া তিনজন নির্বাহী সদস্য হলেন— নরসিংদীর কাগজের শফিকুল ইসলাম, মানবজমিনের সারোয়ার রুবেল, সময়ের আলো পত্রিকা বায়েজিদ আহমেদ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫