গাজীপুর: টঙ্গী শিল্পাঞ্চলের মিলগেট এলাকায় ঝুটের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। আগুনে পাঁচটি গুদামে রক্ষিত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৭টায় স্থানীয় বিএনপি গলিতে আগুন লাগার এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ৭টার দিকে হঠাৎ করেই ওই এলাকার একটি তুলার গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই পাশের গুদামে আগুন ছড়িয়ে পড়লে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেয়।
টঙ্গী ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আক্তার মুন্সী, সাঈদ, জয়নাল ও মিলন মিয়ার পাঁচটি গুদামে রক্ষিত কয়েক লাখ টাকার মালামাল পুড়ে যায়।
টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার বলেন, সকাল পৌনে ৭টায় তুলার গুদামে আগুন লাগার খবর পাই। টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে ২ ঘণ্টা চেষ্টা করে সকাল পৌনে ৯টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
টঙ্গীতে ঝুটের গুদামে আগুন
আপডেট :April 25, 2024
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
